- ১
ওয়ার্কস্পেস খুলুন
ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন। ফ্রি রিপ্লাই সাথে সাথে যোগ হয়ে যাবে।
কোথায়: সাইন আপ
- ২
ফেসবুক আর ইনস্টাগ্রাম যুক্ত করুন
Connect with Facebook চাপুন, আপনার পেজ বেছে নিন। পেজের সাথে যুক্ত ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টও সাথে যুক্ত হবে।
কোথায়: ড্যাশবোর্ড → চ্যানেল
- ৩
হোয়াটসঅ্যাপ যুক্ত করুন
ফোনে হোয়াটসঅ্যাপ খুলে Linked devices-এ যান, ড্যাশবোর্ডে দেখানো QR কোড স্ক্যান করুন।
কোথায়: ড্যাশবোর্ড → চ্যানেল
- ৪
পণ্য যোগ করুন
নাম, প্রোডাক্ট কোড, দাম, সাইজ, রং, স্টক আর ছবি দিন। অথবা ফেসবুকের সাম্প্রতিক পোস্টগুলো পণ্য হিসেবে ইমপোর্ট করুন।
কোথায়: ড্যাশবোর্ড → পণ্য
- ৫
ডেলিভারি আর স্টেডফাস্ট সেট করুন
ঢাকার ভেতর আর বাইরের চার্জ দিন। স্টেডফাস্টের API key আর secret যোগ করুন, চাইলে অটো বুকিং চালু করুন।
কোথায়: ড্যাশবোর্ড → সেটিংস
মেসেঞ্জার মেনু সেট করুন
এক ক্লিকে প্রতিটা চ্যাটে মেনু যোগ হবে: ক্যাটালগ, অর্ডার ট্র্যাক আর মানুষের সাথে কথা।
কোথায়: ড্যাশবোর্ড → চ্যানেল
- ৭
পরীক্ষা করে চালু করুন
অন্য একটা অ্যাকাউন্ট থেকে পেজে মেসেজ দিন, দাম জিজ্ঞেস করুন, পণ্যের ছবি পাঠান, অর্ডার করুন। দেখুন ইনবক্সে কীভাবে আসে।
কোথায়: ড্যাশবোর্ড → ইনবক্স
- ৮
দরকার হলে রিচার্জ
বিকাশ, নগদ বা রকেটে প্যাক কিনুন, অথবা বিকাশে সেন্ড মানি করে ট্রানজেকশন আইডি জমা দিন।
কোথায়: ড্যাশবোর্ড → বিলিং
- প্রতিটা ফেসবুক পোস্টের ক্যাপশনে পরিষ্কার প্রোডাক্ট কোড দিন, যেমন DN-112। এজেন্ট কমেন্ট আর ইমপোর্টে সঠিক পণ্য মেলাতে পারবে।
- স্টক আপডেট রাখুন, যাতে এজেন্ট এমন সাইজের কথা না দেয় যা আপনার কাছে নেই।
- নিজের পরিষ্কার পণ্যের ছবি দিন; কাস্টমারের স্ক্রিনশট এগুলোর সাথেই মেলানো হয়।
- যে চ্যাটগুলো এজেন্ট আপনার হাতে দিয়েছে, প্রতিদিন ইনবক্সে দেখে নিন।
হোয়াটসঅ্যাপ নিয়ে
হোয়াটসঅ্যাপ যুক্ত হয় WhatsApp Web দিয়ে, অফিসিয়াল Business API দিয়ে নয়। অটোমেটেড মনে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার সীমিত করতে পারে, তাই এমন নাম্বার ব্যবহার করুন যেটা নিয়ে আপনি নিশ্চিন্ত।
