এজেন্ট যা যা করে, সব এক জায়গায়

প্রথম “দাম কত?” থেকে ডেলিভারি পর্যন্ত, চ্যাট আর অর্ডারের কাজ HaatBot AI সামলায়।

তিন চ্যানেলে এক এজেন্ট

কাস্টমার যেখানে খুশি মেসেজ করুক, একই এজেন্ট সবখানে উত্তর দেয়।

ভাঁজ করা কুর্তি আর পার্সেলের পাশে ফোন হাতে একজন বিক্রেতা
  • ০১

    ফেসবুক মেসেঞ্জার

    পেজের মেসেজে প্রোডাক্ট কার্ড, সাইজ বাটন আর অর্ডার রিসিটসহ উত্তর দেয়।

  • ০২

    ইনস্টাগ্রাম ডিরেক্ট

    পেজের সাথে যুক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ক্যাটালগ আর নিয়মে উত্তর দেয়।

  • ০৩

    হোয়াটসঅ্যাপ

    QR কোড স্ক্যান করে নাম্বার যুক্ত করুন। পণ্য যায় নাম্বার দেওয়া ক্যাপশনসহ ছবি হিসেবে।

  • ০৪

    কমেন্ট থেকে ইনবক্স

    পোস্টে কেউ “দাম কত?” কমেন্ট করলে পাবলিক রিপ্লাই দেয়, বিস্তারিত পাঠায় ইনবক্সে।

কাস্টমার যেভাবে লেখে, সেভাবেই বোঝে

ছোট মেসেজ, বাংলিশ, স্ক্রিনশট আর ভয়েস মেসেজ, এগুলোই স্বাভাবিক। এজেন্ট এগুলোর জন্যই বানানো।

  • ০১

    বাংলা, ইংরেজি আর বাংলিশ

    কাস্টমারের ভাষাতেই উত্তর দেয়, ইংরেজি অক্ষরে লেখা বাংলাও বোঝে।

  • ০২

    পণ্যের ছবি ও স্ক্রিনশট

    কাস্টমারের পাঠানো ছবি দেখে ক্যাটালগের সঠিক পণ্য চিনে নেয়।

  • ০৩

    ভয়েস মেসেজ

    ভয়েস মেসেজ শুনে লিখে উত্তর দেয়।

  • ০৪

    একবারে পুরো উত্তর

    কাস্টমার পরপর কয়েকটা মেসেজ দিলে একটু অপেক্ষা করে সব মিলিয়ে উত্তর দেয়।

অর্ডার নেয় ঠিকঠাক

প্রতিটা অর্ডার আপনার কাছে আসার আগেই যাচাই হয়ে যায়।

প্যাকিং টেবিলে ভাঁজ করা সুতির কুর্তি আর প্রস্তুত পার্সেল
  • ০১

    পুরো তথ্য

    চ্যাটেই নাম, ফোন, ঠিকানা, সাইজ, রং আর পরিমাণ নেয়।

  • ০২

    স্টক চেক

    সাইজ আর রং স্টকে আছে কিনা দেখে, পরিমাণটা রিজার্ভ করে রাখে।

  • ০৩

    সঠিক ডেলিভারি চার্জ

    ঢাকার ভেতরে বা বাইরের চার্জ আপনার সেট করা হিসেবে যোগ করে।

  • ০৪

    ডেলিভারি হিস্ট্রি

    নাম্বারটা আগে কয়টা পার্সেল নিয়েছে বা বাতিল করেছে দেখায়, ভুয়া অর্ডার চেনা সহজ হয়।

পার্সেল বুক আর ট্র্যাক

স্টেডফাস্ট কুরিয়ার যুক্ত, আপনার নিজের স্টেডফাস্ট অ্যাকাউন্ট দিয়েই।

  • ০১

    অটো বা এক ক্লিকে বুকিং

    অর্ডার এলেই বুক হোক, অথবা দেখে নিয়ে এক ক্লিকে বুক করুন।

  • ০২

    লাইভ ডেলিভারি স্ট্যাটাস

    স্টেডফাস্টের আপডেট সরাসরি আপনার অর্ডার পেজে আসে।

  • ০৩

    কাস্টমারের জন্য ট্র্যাকিং

    অর্ডার রিসিটে ট্র্যাকিং লিংক থাকে, আর অর্ডার ট্র্যাক বাটনে সাম্প্রতিক অর্ডার দেখা যায়।

  • ০৪

    ফোনের অর্ডারও

    ফোনে পাওয়া অর্ডার ড্যাশবোর্ডে যোগ করুন, একই কুরিয়ার প্রক্রিয়া চলবে।

মেসেঞ্জারের ভেতরেই কেনাকাটা

চ্যাট ছেড়ে না গিয়েই কাস্টমার দেখে, বাছে, কেনে।

ঘরে বসে ফোনে কেনাকাটা করছেন এক তরুণী
  • ০১

    প্রোডাক্ট ক্যারোসেল

    ছবি, দাম আর অর্ডার ও বিস্তারিত বাটনসহ স্লাইড করা কার্ড।

  • ০২

    মিনি-স্টোর

    চ্যাটের ভেতরেই দোকান: ক্যাটাগরি, সার্চ, জুম করা ছবি, কার্ট আর ক্যাশ অন ডেলিভারি চেকআউট।

  • ০৩

    স্থায়ী মেনু

    প্রতিটা চ্যাটে মেনু: ক্যাটালগ দেখা, অর্ডার ট্র্যাক, অথবা মানুষের সাথে কথা।

  • ০৪

    প্রোডাক্ট কার্ড ব্যানার

    দাম, স্টক আর প্রোডাক্ট কোডসহ পরিষ্কার স্কয়ার ব্যানার, আপনার ক্যাটালগ থেকে বানানো।

নিয়ন্ত্রণ আপনার হাতে

এজেন্ট আপনার হয়ে কাজ করে, আর আপনি চাইলে সরে দাঁড়ায়।

  • ০১

    নিজে চ্যাট ধরা

    ইনবক্স থেকে যেকোনো চ্যাট ধরুন, ওই কাস্টমারের জন্য এজেন্ট থেমে যাবে।

  • ০২

    ফেসবুক পোস্ট থেকে ক্যাটালগ

    পেজের শেষ ২৫টা পোস্ট পড়ে, প্রতিটা ছবির পোস্ট থেকে পণ্য বানায়।

  • ০৩

    সহজে পণ্যের ছবি

    ছবি টেনে আনুন বা পেস্ট করুন, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের মাপে নিজেই ঠিক হয়।

  • ০৪

    প্রিপেইড ক্রেডিট

    মাসিক বিল নেই। ক্রেডিট শেষ হলে টাকা না কেটে এজেন্ট চুপ থাকে।

নিরাপদভাবে বানানো

আপনার দোকানের তথ্য আর কাস্টমারের তথ্য আলাদা আর সুরক্ষিত।

  • ০১

    আলাদা ওয়ার্কস্পেস

    প্রতিটা মার্চেন্ট শুধু নিজের পণ্য, চ্যাট আর অর্ডার দেখেন।

  • ০২

    যাচাই করা ওয়েবহুক

    মেটা, হোয়াটসঅ্যাপ আর স্টেডফাস্টের মেসেজ সিগনেচার দিয়ে যাচাই করে তবেই ব্যবহার হয়।

  • ০৩

    সাইন করা দোকানের লিংক

    মিনি-স্টোরের লিংক সাইন করা, তাই কেউ অন্যের চ্যাটে অর্ডার বসাতে পারে না।

  • ০৪

    যাচাই করা কুরিয়ার কী

    আপনার স্টেডফাস্ট কী সেভ করার আগে স্টেডফাস্টের সাথে পরীক্ষা করা হয়।